দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডসের অ্যাওয়ে ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোট পাওয়া গাকপো সোমবার চোটের পরীক্ষা করাবেন।

নেশনস লিগের দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডস অ্যাওয়েতে সার্বিয়াকে ২-১ গোলে হারানোর ম্যাচে শুরুর একাদশে থাকা গাকপো ১৭তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে নেদারল্যান্ডসের কোচ চাভি সাক্ষাৎকারে বলেন, গাকপোর চোট গোড়ালিতে, এর বাইরে তিনি আর কিছু জানেন না।
এখন দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার গাকপোর পরীক্ষা হবে, যাতে তাঁর গোড়ালির চোট কতটা গুরুতর তা নির্ধারণ করা যায়।
