সদ্য শেষ হওয়া চাইনিজ সুপার লিগের ২৭তম রাউন্ডের ম্যাচে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে কিলেসের জয়সূচক গোলে থিয়েনচিন চিনমেন টাইগার অ্যাওয়ে ম্যাচে ১-০ ব্যবধানে সুপার লিগের শীর্ষ দল চেংদু রংচেংকে হারিয়েছে।

এই ম্যাচের পর থিয়েনচিন চিনমেন টাইগার সুপার লিগে ২৭ ম্যাচে ১০টি জয়, ৮টি ড্র ও ৯টি হারে ২৮ পয়েন্ট নিয়ে আপাতত ১২তম স্থানে রয়েছে। আপাতত তারা অবনমনের ঝুঁকি থেকে বেরিয়ে এসেছে, এক ম্যাচ কম খেলা উহান থ্রি টাউনসের চেয়ে ৭ পয়েন্ট এবং ১৪তম স্থানে থাকা লিয়াওনিং তিয়েরেনের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে।

চিংদাও হাইনিউ তিন রাউন্ড আগেই অবনমিত হয়ে যাওয়ায় এই মৌসুমে সুপার লিগে কেবল শেষ একটি অবনমনের স্থান বাকি আছে। বর্তমান পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলা উহান থ্রি টাউনস ২১ পয়েন্ট নিয়ে এখনও অবনমন অঞ্চলে আটকে আছে। হেনান দল ও থিয়েনচিন চিনমেন টাইগার দুই দলেরই ২৮ পয়েন্ট, শেনচেন পেং সিটির ২৯ পয়েন্ট। এই দলগুলো আপাতত অবনমনের ঝুঁকি থেকে বেরিয়ে এলেও লিগে আর ৩ রাউন্ড বাকি থাকায় এখনও তাদের অবনমনের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে মৌসুমের ৩ লাখ সম্ভাব্য পরিণতির সিমুলেশনে উহান থ্রি টাউনসের অবনমনের সম্ভাবনা ৯০.২% পর্যন্ত, লিয়াওনিং তিয়েরেনের অবনমনের সম্ভাবনা ৭.৭%, আর থিয়েনচিন চিনমেন টাইগার ও হেনান দলের অবনমনের সম্ভাবনা ১%-এর কম। চংছিং থংলিয়াং লং, চেচিয়াং দল ও শেনচেন পেং সিটির অবনমনের সম্ভাবনা প্রায় শূন্য।
চাইনিজ সুপার লিগ পয়েন্ট টেবিল
